Friday, April 3, 2026

সাতসকালে আলিপুরদুয়ারে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৫

Date:

Share post:

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হলো একই পরিবারের ৫ সদস্যের। আজ, সোমবার আলিপুরদুয়ারে সকাল সাড়ে সাতটা নাগাদ ফালাকাটার বালাসুন্দর গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কের ডুডুয়া সেতুর বাঁকে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শিলিগুড়িগামী একটি ছোট গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতরা হলেন অভিজিৎ সরকার(৩৪), তাঁর স্ত্রী ঝুমা সরকার(২৮), বাসুদেব কর্মকার(৫০), হাবুল সরকার(৪০) ও প্রসেনজিৎ মোহন্ত(২৯)। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন। মৃত ও আহতদের বাড়ি আলিপুরদুয়ার শহরের শান্তিনগর, শোভাগঞ্জ ও বিবেকানন্দ কলেজ পাড়ায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভয়ঙ্কর এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে জখমদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে ফালাকাটা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল পুলিশ এখনও নিশ্চিত নয়। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয়দের বয়ান রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন:নবান্ন কত দূর! পার্টি অফিস ভাড়া দিয়ে বুঝিয়ে দিল সিপিএম

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...