Tuesday, June 23, 2026

তীর্থযাত্রীদের জন্য খুলল পবিত্র মক্কার দরজা

Date:

Share post:

মহামারির আতঙ্ক কাটিয়ে প্রায় ৭ মাস খুলল মক্কার দরজা। রবিবার তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হলো মক্কা। উমরাহ পালনের সৌদি আরব সরকার ঘোষণা করেছিল ৪ অক্টোবর খুলবে মক্কা। প্রতিদিন প্রায় ৬ হাজার তীর্থযাত্রী কে মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।


মহামারি পরিস্থিতিতে পাল্টেছে সারা বিশ্বের ছবি। প্রায় ৭ মাস মক্কা বন্ধ রাখা ইতিহাসে এই প্রথম। প্রতিবছর উমরাহ উপলক্ষে কয়েক লক্ষ তীর্থযাত্রী মক্কায় যান। কিন্তু করোনা কালে উপাসনা স্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উমরাহ উপলক্ষে মক্কা যেতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দফায় দফায় স্যানিটাইজ করা হবে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, প্রথম দফায় সৌদি নাগরিক এবং স্থানীয়দের মক্কায় প্রবেশাধিকার দেওয়া হবে। ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় প্রবেশের অনুমতি দেয়া হবে। অন্যদিকে সৌদি সরকার জানিয়েছে, ১ নভেম্বর থেকে সারা বিশ্বের মানুষকে মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন:সারপ্রাইজ ভিজিট! করোনা নিয়েই হাসপাতাল ছেড়ে বেরিয়ে সমর্থকদের দেখা দিলেন ট্রাম্প!

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...