Tuesday, June 2, 2026

ফর্মে না থাকলেও বিরাটের আরও দুটি রেকর্ড

Date:

Share post:

নাম হওয়া উচিত বিরাট ‘রেকর্ড’ কোহলি। টেস্টে প্রথম ১০হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন সুনীল গাভাসকার। এবার টি-২০ ফরম্যাটে ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ৯হাজার রানের গণ্ডি পেরোলেন ভারতের অধিনায়ক। ১০হাজার রান অর্থাৎ ৫ অঙ্কের হার্ডলস পেরনো এখন শুধু সময়ের অপেক্ষা। শুধু টি-২০ ফরম্যাট নয়, আইপিএলেও ৫৫০০রানের গণ্ডি পেরিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক এখন এক নম্বরে।

আরও পড়ুন- শীর্ষ আদালতে পৌঁছে গেলো হাথরাস-কাণ্ড, দায়ের হলো দু’টি তাৎপর্যপূর্ণ মামলা

আইপিএলে আরসিবির সময় খুব একটা ভাল না গেলেও বিরাট মোটামুটি ছন্দে রয়েছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেই বিরাট সর্বোচ্চ রানের মাইল স্টোন টপকে যান। আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টি-২০-র রেকর্ড। ৯ হাজার রান পেরিয়ে বিরাট ভারতের প্রথম ক্রিকেটার, পৃথিবীতে সপ্তম। এই দীর্ঘ পথে রয়েছে ৬টি সেঞ্চুরি, ৬৫টি হাফ সেঞ্চুরি। আইপিএলে প্রথম দুটি ম্যাচে রান না পেলেও শেষ দুটি ম্যাচে রানে ফেরেন বিরাট। আপাতত টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ক্রিস গেইলের, ১৩,২৯৬।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...