Thursday, April 2, 2026

দিল্লিতে বৈঠকে নাড্ডার নয়া কমিটি, নতুন মুখ এনে বিহারের ২৭ প্রার্থীর নাম ঘোষণা

Date:

Share post:

বিজেপির নয়া সর্বভারতীয় কমিটির প্রথম বৈঠক হলো মঙ্গলবার নয়া দিল্লিতে। দলের সদর দফতরে ৭০ জনের কমিটির অধিকাংশ পদাধিকারী উপস্থিত ছিলেন। ছিলেন সদ্য নির্বাচিত সহ-সভাপতি মুকুল রায়ও। তবে কোভিডে আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বৈঠকে যেতে পারেননি সম্পাদক অনুপম হাজরা৷ ছিলেন সর্বভারতীয় মুখপাত্র তথা দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।

এদিনের বৈঠকে মূল বিষয় ছিল দায়িত্ব বন্টন। এছাড়া বিহার ও পশ্চিমবঙ্গের ভোটকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা তৈরি করা। মূলত সরকারি প্রকল্প নিয়ে আরও জোরদার প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ জনের তালিকায় অধিকাংশই নতুন মুখ। মনোনয়ন পেশ করে আগামী সপ্তাহের শুরু থেকেই প্রচারের ঘন্টা বেজে যাবে। এদিনের বৈঠকে দলের পদাধিকারীদের ভার্চুয়াল বৈঠকের উপর জোর দেওয়া হয়। বৈঠকে নরেন্দ্র মোদি এবং অমিত শাহও ছিলেন।

আরও পড়ুন- মণীশ খুনে বিস্ফোরক মদন, অর্জুন-রাজ্যপালকে একহাত নিলেন তৃণমূল নেতা

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...