Saturday, June 13, 2026

১৪ বছরের কিশোরকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ফেসবুকে বন্ধুত্ব গড়ে এক কিশোরকে ধর্ষণ এক যুবকের। এ ঘটনায় অভিযুক্ত যুবক রানা তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কাঁচপুর এলাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার। ধর্ষণের শিকার কিশোরকে ওই এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরের মা। মঙ্গলবার সকালে অভিযুক্ত রানা তালুকদারকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে, তাকে জেলে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানি শহীদনগর গ্রামের বাসিন্দা ১৪ বছর বয়সী ওই কিশোর। বন্দর উপজেলার হাবিব মিয়ার মেসের ভাড়াটিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে রানা তালুকদারের (২২) ফেসবুকে বন্ধুত্ব হয়।

রবিবার সন্ধেয় ওই কিশোরের বাড়িতে বেড়াতে যান রানা তালুকদার। সন্ধেয় ওই কিশোরের মা অফিসে নাইট ডিউটিতে চলে যান। এ সুযোগে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ওই কিশোরকে খাইয়ে ‘ধর্ষণ’ করেন রানা।

ওই রাতেই রানা নগদ পাঁচ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যান। পরদিন সকালে অফিস থেকে এসে ছেলেকে খাটের ওপর পড়ে থাকতে দেখে ডাকাডাকি শুরু করেন মা। কোনো সাড়া-শব্দ না পাওয়ায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর ছেলেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুস্থ হওয়ার পর মাকে ধর্ষণের ঘটনা জানায় ছেলে। এরপর সোনারগাঁ থানায় মামলা করেন কিশোরের মা। মামলার পর সোমবার রাতে কাঁচপুর থেকে রানা তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “কিশোরকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবককে নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে তাকে জেলে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন-মিড-ডে মিলের রান্না নিরাপদে করতে কর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা শিক্ষামন্ত্রকের

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...