Tuesday, June 23, 2026

খুনের বদলা খুন! মনীশ খুনে প্রথম লিড পেল CID

Date:

Share post:

সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ব্যারাকপুর-টিটাগগড়ের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় নয়া মোড়! এই মৃত্যু নিয়ে তোলপাড় হওয়া রাজনীতি নিয়ে CID তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেইমতো এদিন সকালেই টিটাগড় যায় CID তদন্তকারীরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কথা বলেন টিটাগড় থানার পুলিশের সঙ্গেও।

তদন্তে নেমে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করে CID. জানা গিয়েছে, মূল সন্দেহভাজন ধৃতের নাম মহম্মদ খুররম। ধৃত টিটাগড়েরই বাসিন্দা। আটক আরও ২ জনের নাম গুলাবা ও মহম্মদ নাসির। বাকি ৬ জনের নাম এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ।
অন্যদিকে, ৭ জনের নামে FIR দায়ের হয়েছে টিটাগড় থানায়। প্রত্যেকের বিরুদ্ধেই খুনের ধারা দেওয়া হয়েছে।

ধৃত মহম্মদ খুররমকে জেরা করে খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, খুররমের এক ঘনিষ্ঠ সঙ্গীকে খুনের ঘটনায় মনীশ শুক্লার হাত ছিল। অর্থাৎ, “খুনের বদলা খুন!” তবে সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এমন কাজ কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে NRS হাসপাতালে ময়নাতদন্ত শেষে এদিন মনীশ শুক্লার মৃতদেহ পরিবারের হাতে দেওয়া তুলে দেওয়া হয়। প্রায় ২০ ঘণ্টা পর দেহ পায় পরিবার। মরদেহ নিয়ে সোজা টিটাগড়ে পৌঁছয় কনভয়। সেখানে দেহ পৌঁছতেই তুমুল উত্তেজনা দেখা দেয়। রাস্তার ধারে ভিড় জমে উৎসাহী মানুষের।রাসমণি শ্মশানে শেষকৃত্য হয় নিহত বিজেপি নেতার।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...