Thursday, June 25, 2026

ডায়মন্ডহারবারে যাওয়ার পথে আক্রান্ত শমীক, শওকত বললেন এরপর হাড়গোড় ভাঙা হবে

Date:

Share post:

ডায়মণ্ডহারবারে দলীয় সভা করতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

শমীক জানান, সভা করতে যাচ্ছিলাম ডায়মন্ডহারবারে। আমতলায় পেরনোর পরেই শ’দুয়েক লোকজন গাড়ি থামায়। পাইপ রড নিয়ে গাড়ি ভাঙচুর করে, কাচ ভেঙে দেয়। এরপর আমাকে গাড়ি থেকে বের করে কিল, চড়, ঘুষি মারে। মাটিতে ফেলে দেয়। জামা-প্যান্ট ছিঁড়ে দেয়। শমীকের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূক কংগ্রেস। তাঁর বক্তব্য, একটা সভা করতে যেতে পারব না? এটা কী হচ্ছে?

পাল্টা তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস কেন করবে? উনি কবে, কোথায় যাবেন তা লোকে জানবে কী করে? যদিও দক্ষিণ ২৪ পরগণার নেতা শওকত মোল্লা উল্টো সুরে বলেন, আজকে গাড়ি ভাঙা হয়েছে, কাল হাত-পা ভেঙে দেওয়া হবে। বিজেপি দেশ জুড়ে যা করছে তাতে মানুষ ক্ষিপ্ত। আর তার প্রতিফলন ঘটছে নানা ঘটনায়।

আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকদের পাশে মমতা, স্বর্ণশিল্প ক্লাস্টার তৈরির নির্দেশ

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...