Friday, June 5, 2026

পরিযায়ী শ্রমিকদের পাশে মমতা, স্বর্ণশিল্প ক্লাস্টার তৈরির নির্দেশ

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে অনেক পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন বাংলায়; নিজের বাড়িতে। তাঁরা এখন আর ফিরে যেতে চান না কর্মক্ষেত্রে। এমনই অনেকেই এসেছেন ঘাটালে। তাঁরা বেশিরভাগই স্বর্ণশিল্পী। তাঁদের নিয়ে পশ্চিম মেদিনীপুরে স্বর্ণশিল্পের ক্লাস্টার গড়তে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, খড়্গপুরে প্রশাসনিক বৈঠক থেকে জেলাশাসককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একইসঙ্গে জেলাশাসক জানান, যে পরিযায়ী শ্রমিকরা লকডাউনের সময় ফিরে এসেছিলেন, তাঁদের মধ্যে 50 হাজারকে রাজ্যে বিভিন্ন কাজে নিয়োগ করা হয়েছে। এঁদের মধ্যে কুড়ি হাজারকে জবকার্ড দেওয়া হয়েছে। মাটি সৃষ্টি প্রকল্প, 100 দিনের কাজ-সহ বিভিন্ন কাজেই তাঁরা কাজ করছেন বলে বাড়ি ছেড়ে আর দূরে পাড়ি দিতে চান না। সেরকমই প্রচুর স্বর্ণশিল্পী রয়েছেন ঘাটাল ও তার আশপাশের অঞ্চলে। তাঁদের জন্য এমএসএমই ক্লাস্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের রেশন ব্যবস্থার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানান, যাঁদের কাজ নেই, তাঁরা কুপনের মাধ্যমে আগামী জুন মাস পর্যন্ত রেশন পাবেন।

জেলায় 100 দিনের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান কর্ণগড় মন্দির সংস্কারের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 500 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য।
60 বছরের উপর তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ পেনশন পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হাথরাসের ঘটনা ভয়ঙ্কর, পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করুক রাজ্য: সুপ্রিম কোর্ট

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রথমে চারদিনের উত্তরবঙ্গ সফর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার দিন তিনি দুদিনের জঙ্গলমহল সফর শুরু করেছেন। প্রথমদিনই খড়্গপুরে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা-সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক এবং পুলিশ সুপাররা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। করোনা সর্তকতায় শারীরিক দূরত্ব বজায় রেখে সভায় আসন বিন্যাস করা হয়।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...