Saturday, April 4, 2026

১০৫ দিন কোভিড পজিটিভ প্রৌঢ়া, হাসপাতালকে ৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ কমিশনের

Date:

Share post:

কিডনি সমস্যা সহ অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কে জানত ১০০ দিনের বেশি মারণ ভাইরাসকে সঙ্গে নিয়ে থাকতে হবে। হাসপাতালে ভর্তি হয়ে ভাইরাসে আক্রান্ত হন বছর ৬৭ এর পাপিয়া বসু। টানা ১০৫ দিন কোভিড পজিটিভ হয়ে কাটাতে হলো হাসপাতালে। আর তাতেই পাহাড় সমান বিল হয়। প্রায় ৩১ লক্ষ টাকা বিল ধারায় হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগের তির ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালের দিকে। গত ১৪ জুন ওই হাসপাতালে ভর্তি হন প্রৌঢ়া। গত ২৪ সেপ্টেম্বর স্বাস্থ্য কমিশনের কাছে অভিযোগ জমা পড়ে। প্রৌঢ়ার ছেলে এবং বৌমা দুজনেই থাকেন শিকাগোতে। ছেলের অভিযোগ, ‘‘শারীরিক সমস্যা নিয়ে মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভেন্টিলেশনে থাকার সময় প্রথমবার সংক্রমণ হয়। সুস্থ হয়ে উঠে দ্বিতীয়বার আক্রান্ত হন মারণ ভাইরাসে।’’ তাঁর প্রশ্ন, ‘‘কেন পুরো বিলের দায়িত্ব আমাদের হবে?’’

দু’পক্ষের বক্তব্য শোনার পর স্বাস্থ্য কমিশন হাসপাতালকে ৫ লক্ষ ৮ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত কোন অভিযোগ জমা পড়েনি। ভেন্টিলেশন থেকেই সংক্রমণ ছড়িয়েছে এটাও বলা যায় না।এদিনের শুনানিতে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান,  দূরত্বকে উপেক্ষা করে বিচার প্রক্রিয়া চলছে। যখন শুনানি চলছে সেই সময় শিকাগোর ঘড়িতে বাজে রাত ৩টে।

আরও পড়ুন:পালিয়ে বিয়ে করলে মিলবে তো ‘রূপশ্রী’-র টাকা? প্রশ্ন নিয়ে হাজির দফতরে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...