Saturday, April 4, 2026

বারুইপুরের মলয়, দেশের প্রথম কোচ মার্কিন মুলুকে যাচ্ছেন কোচিং করাতে

Date:

Share post:

কলকাতা ময়দানে সাফল্যের সঙ্গে কোচিং করেছেন। আপাতত মুম্বইবাসী বাঙালি কোচ মলয় সেনগুপ্ত৷ তিনিই প্রথম ভারতীয় কোচ যার ‘উয়েফা এ’ লাইসেন্স আছে। দেশের বাইরে ইংল্যান্ড, ডেনমার্ক সহ ইউরোপের নানা দেশে কোচিং করিয়েছেন। ইউথ ডেভলপমেন্টের উপর কাজও করেছেন।

এবার কোচিং জীবনের আর একটি মাইলস্টোন ছুঁলেন মলয়। আমেরিকার সুপার লিগের টিম হাউস্টন হ্যারিকেন মলয়কে আমন্ত্রণ জানাল তাদের যুব উন্নয়নের কাজে অংশ নেওয়ার জন্য। আর সেই অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে ২০২১-এর এপ্রিলে আমেরিকা যাচ্ছেন মলয়। প্রথম ভারতীয়, প্রথম বাঙালি এই সুযোগ পেয়ে গর্বিত। মলয় জানিয়েছেন, আমেরিকা বিশ্বকাপ খেলে। কিন্তু ওদের ফুটবল নিয়ে আমার বিশেষ অভিজ্ঞতা ছিল না। নিশ্চিতভাবে এটি নতুন ভেঞ্চার। সাগ্রহে তাকিয়ে আছি। বাঙালি হিসাবে প্রথম আমন্ত্রণ তাই ভাল লাগছে।

মহামারির কারণে প্রো-লাইসেন্স এখনও পাননি মলয়। এখন টার্গেট দ্রুত সেই সার্টিফিকেট ওয়ালেটে রাখা। বারুইপুরের ৪৩ বছরের বাঙালি মলয় তাঁর সাফল্যের রহস্যের কথা বলতে গিয়ে বলেন, “আসলে ধৈর্য ধরতে হবে। ভাবলাম আর লাইসেন্স বা সার্টিফিকেট পেয়ে গেলাম, তা হয় না। এখন কোচিংয়ে ভাল সুযোগ আছে। বাংলায় প্রো-লাইসেন্স পাওয়া কোচ কম। দরকার বেশি। বাংলার কোচেদের যেটা দরকার তা হল পড়াশোনা করা, শুধু কোচিং করালে হবে না। অবহেলা করা হয় এই ব্যাপারটা। এটা করলে বাংলার কোনও আন্তর্জাতিক কোচ তৈরি হবে না।”

মলয় দেশের কোচিংয়ের আসল চিত্রটাই তুলে ধরেছেন।

আরও পড়ুন-ফর্মে না থাকলেও বিরাটের আরও দুটি রেকর্ড

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...