Friday, April 3, 2026

মনীশ খুনে অর্জুনের অভিযোগ ফুৎকারে ওড়ালেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

ছেলের খুনের ঘটনায় টিটাগড় থানায় এফআইআর দায়ের করেছেন মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা। এফআইআরে মোট সাত জনের নামে অভিযোগ করেছেন মণীশের বাবা। তার মধ্যে দু’জন টিটাগড় ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা। টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাসের নাম রয়েছে এফআইআরে। যদিও তাঁরা পুরো বিষয়টি রাজনৈতিক চক্রান্ত ও দৃষ্টিভঙ্গি ঘোরানোর চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন ।
এরই পাশাপাশি,
মণীশ শুক্লা খুনে ধৃত মহম্মদ খুররমের রাজনৈতিক সংযোগ আছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার , এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ।এমনকি তিনি অভিযোগ করেন,ঘটনার দিন ভবানীভবন থেকে তাদের লোকেশনট্র্যাক করা হচ্ছিল।
তিনি মঙ্গলবারও দাবি করেন, মণীশ শুক্লার খুন শাসকদল ও পুলিশের যৌথ ‘অপারেশন’।
খুররমের সঙ্গে তৃণমূলের নেতাদের ছবি দেখিয়ে অর্জুন সিং এই দাবি করেছেন । ওই অভিযোগে অর্জুন সিং তৃণমূলের মদন মিত্র, ব্রাত্য বসু, নির্মল ঘোষের সঙ্গে ছবি দেখিয়ে এই দাবি করেছেন ।
তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ ধর্তব্যের মধ্যে আনতে চাননি।
ব্রাত্য বসু এই অভিযোগ সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন, অর্জুনের অভিযোগের কোনও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না ।
পানিহাটির বিধায়ক তথা পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক নির্মল ঘোষ জানিয়েছেন, আমি দলের পদে আছি। তাই দলের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। কে আমার সঙ্গে ছবি তুলছেন মনে রাখা সম্ভব নয়। তাই এই ছবি দিয়ে কিছুই প্রমাণ হয় না। মদন মিত্র বলেছেন, জনপ্রতিনিধিদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। তার অর্থ এই নয় যে ওই জনপ্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ আছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে এমন মন্তব্য অনেকেই করেন।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...