Friday, April 3, 2026

নাথুরাম গডসের নামে ইউটিউব চ্যানেল!

Date:

Share post:

জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। এবার তাঁর নামেও ইউটিউব চ্যানেল! অখিল ভারতীয় হিন্দু মহাসভা একথা জানিয়েছে। নিশ্চয়ই ভাবছেন কেন গডসের নামে ইউটিউব চ্যানেল? কী দেখানো হবে সেখানে? তাও জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। তাদের বক্তব্য, কেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গডসে,‌ সেই সুনির্দিষ্ট কারণগুলি তুলে ধরা হবে ওই চ্যানেলে। শুধু তাই নয়, বর্তমান প্রজন্মের কাছে নাথুরাম গডসের প্রাসঙ্গিকতাও তুলে ধরা হবে বলে জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

আরও পড়ুন- হাথরাস, বলরামপুর নিয়ে সরকারকে ভর্ৎসনা রাষ্ট্রসংঘের, পাল্টা জবাব কেন্দ্রের
সংগঠনের মুখপাত্র অভিষেক আগরওয়াল বলেছেন, ‘বর্তমানে যুব প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। নাথুরাম গডসের নামাঙ্কিত চ্যানেলটির মাধ্যমে আমরা যুব সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে চাইছি। গান্ধীকে হত্যা করা নিয়েও তাঁর সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে, তাই ওই চ্যানেলের মাধ্যমে আসল কারণগুলোও তুলে ধরা হবে। শুধু তাই নয়, গডসে কী কী ভাল কাজ করেছেন, সেগুলোরও প্রচার করা হবে সকলের জন্যে।’

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...