Tuesday, June 23, 2026

যুদ্ধের সময়ে উড়িয়ে দেব অটল টানেল: হুমকি বেজিংয়ের

Date:

Share post:

ভারতের সীমান্তে পরিবহন ব্যবস্থার উন্নতি চিন্তার ভাঁজ ফেলেছে বেজিংয়ের কপালে। আর সেই কারণেই সদ্য চালু হওয়া অটল টানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিল চিন। শনিবারই এই টানেলের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯.২ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গপথ চালু হওয়ার ফলে মানালি থেকে লেহ পর্যন্ত যাতায়াতের পথ সুগম করে হয়েছে। সেটাতে আর উষ্মা চেপে রাখতে পারেনি চিন। তাদের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের মাধ্যমে তারা হুমকি দিয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধের সময় অটল টানেল উড়িয়ে দেবে। এই টানেল ধ্বংস করার একাধিক রাস্তা চিনা সেনার সামনে খোলা আছে বলে দাবি বেজিংয়ের।

ইতিমধ্যে চিন সীমান্ত সংলগ্ন এলাকায় মোট ৭৩টি রাস্তায় কাজ করছে ভারত। এবছর শীতেও সেই সব রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখা হবে না।

সীমান্তে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে ভারত। আর তাতেই চাপে রয়েছে চিন। লাদাখ সীমান্তে পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটলে সেটা যে তাদের আগ্রাসনের পথে কাঁটা হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পেরেই হুমকি বলে মত অনেকের।

আরও পড়ুন-মোদির হাত দিয়ে শনিবার দরজা খুলছে বিশ্বের দীর্ঘতম “অটল রোহতঙ্ক টানেল”

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...