Saturday, April 4, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ-ই ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে,ঘটনা কী ?

Date:

Share post:

হঠাৎই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অকুণ্ঠ ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

কিন্তু ঘটনা কী ? হঠাৎ দিলীপ ঘোষকে কেন এভাবে কৃতজ্ঞতা জানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক?

টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেগে চলেছে বিজেপি। আর এই কাজ করতে গিয়েই গোলমাল করে ফেলেছেন দিলীপ ঘোষ৷ তিনি এমন এক মন্তব্য করলেন যে, তাঁর দলই পড়েছে অস্বস্তিতে৷

আরও পড়ুন- বঙ্গ-বিজেপি’র মদতেই বঙ্গভঙ্গের বৈঠক আজ, কণাদ দাশগুপ্তর কলম

কী বলেছেন দিলীপবাবু ?
তৃণমূল শাসিত বঙ্গের পুলিশ-প্রশাসনকে বিরুদ্ধে সরব হতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়ারাজ শুরু হয়েছে বাংলায়। এভাবে আইন-শৃঙ্খলার অবনতি হলে পশ্চিমবঙ্গে নির্বাচনই ঠিকভাবে করা যাবে না”৷
দিলীপবাবুর এই কথায় তাঁর দলের অন্দরেই চরম সমস্যা তৈরি হয়েছে৷ সমস্যায় পড়েছে বিজেপি৷
বিজেপির রাজ্য সভাপতি বিজেপি শাসিত ওই দুই রাজ্যের ‘আসল’ চিত্রই সামনে এনে দিয়েছেন বলে কটাক্ষ বিরোধীদের।

আর এই কারনেই তৃণমূল সাংসদ অভিষেক ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে৷ এক টুইটে
অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তাঁর দলের দখলে থাকা উত্তর প্রদেশ ও শরিকের দখলে থাকা বিহারে বহাল তবিয়তে মাফিয়ারাজ কায়েম রয়েছে। এটা স্বীকার করা জন্য দিলীপ ঘোষকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

অভিষেকের এই ট্যুইটের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ এখনও মুখ খোলেননি। ওদিকে দিলীপবাবু” ‘উত্তরপ্রদেশ-বিহারের মতো” মন্তব্য এখন রাজ্য-রাজনীতিতে ‘হটকেক’৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...