Wednesday, June 24, 2026

করোনায় প্রয়াত হলেন বিশিষ্ট আইনজীবী অশোক বক্সি

Date:

Share post:

করোনা এবার কেড়ে নিলো রাজ্যের বিশিষ্ট আইনজীবী অশোক বক্সির প্রাণ৷ সল্টলেকের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন প্রবীণ এই আইনজীবী৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৫৷ রেখে গিয়েছেন স্ত্রী, পুত্র, পুত্রবধূকে৷ পুত্র ও পুত্রবধূ, দু’জনেই আইন ব্যবসায় যুক্ত৷

আরও পড়ুন- ভালো আছেন করোনা আক্রান্ত সৌমিত্র

অশোক বক্সির মৃত্যুতে আজ, বুধবার, রাজ্যের কোনও আদালতেই আইনজীবীরা কাজে অংশ নেবেন না বলে জানিয়েছে বার কাউন্সিল৷ এ রাজ্যের সঙ্গে আন্দামান-নিকোবর আদালতেও বার কাউন্সিলের এই নির্দেশ মানা হবে বলে জানা গিয়েছে৷
আইনি পেশার সঙ্গে অশোকবাবু জড়িত ছিলেন কয়েক দশক যাবৎ৷ বাম আমলে কলকাতার সব ক’টি নিম্ন আদালতে মুখ্য সরকারি আইনজীবী ছিলেন তিনি৷ বৌবাজার বিস্ফোরণ, আমেরিকান সেন্টারে জঙ্গি হামলা, নেতাই গণহত্যা ইত্যাদি প্রায় সব স্পর্শকাতর মামলাতেই অশোক বক্সি ছিলেন সরকারি আইনজীবী৷ কিংবদন্তী অভিনেতা সন্তোষ দত্ত বা ‘জটায়ু-র জুনিয়র হিসাবেই তিনি পা রেখেছিলেন আইনি জগতে৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...