Saturday, February 21, 2026

জগনকে নিয়ে নতুন জোটে যেতে চায় এনডিএ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কৃষি আইন নিয়ে উত্তাল সংসদ। পথে নেমে বিজেপি সরকার বিরোধী স্লোগান তুলেছেন পঞ্জাব-হরিয়ানায় কৃষকরা। এই পরিস্থিতিতে এনডিএ ছেড়েছে অকালিদল। বিহার নির্বাচনের আবহে এলজেপি-ও এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চায় বলে সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে ওয়াইএসআরসিপি-কে এনডিএতে শামিল করার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। আর সরাসরি এই খবরে সত্যতা নিয়ে কিছু না বললে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি বলেছেন, অন্ধ্র পুনর্গঠনের প্রতিশ্রুতি পূরণ হলে এনডিএতে যোগ দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করবেন। এই মন্তব্যের পরেই ওয়াইএসআর কংগ্রেস বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিতে পারে বলে জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে।

শিবসেনা, অকালি দলের পরে এলজেপিও এনডিএ থেকে বেরিয়ে যেতে চাইছে। সেই ক্ষেত্রে জগনকে পাশে পেলে এনডিএ আরও মজবুত হবে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জগনের সাক্ষাতে ওয়াইএসআর কংগ্রেসের এনডিএ-তে যোগের জল্পনা তীব্র হয়েছে।

সেপ্টেম্বরের ২৩ তারিখ দিল্লি গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন। যত দ্রুত সম্ভব কৃষ্ণা নদীর উপর পোলাভরাম প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে তহবিল বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আবেদন জানান তিনি। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন জগন। তখনই এই জোটে সম্ভাবনার ইঙ্গিত মিলেছিল।

আরও পড়ুন-হাথরাস কাণ্ড: মিথ্যে বলতে ‘ঘুষ’ দেওয়া হয় পরিবারকে!

 

spot_img

Related articles

আমিরের পর অরিজিতের বাড়ি যিশু- ইন্দ্রদীপ, টলিউডে প্লেব্যাক নিয়ে জল্পনা

প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। তবু তাঁর গান গাওয়ার খবর নিয়ে জল্পনা...

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...