Monday, April 6, 2026

মমতাকে কু-ইঙ্গিতের অভিযোগ, ধনকড়ের বিরুদ্ধে নালিশ কমিশনে

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল রাজ্য মহিলা কমিশনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ ট্যুইট করার জন্য এই অভিযোগ জমা দিয়েছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়কে তিনি লিখেছেন, রাজ্যপালের কাছ থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম যৌন ইঙ্গিতপূর্ণ কুৎসিত উক্তি প্রত্যাশিত নয়। সুস্মিতা বন্দ্যোপাধ্যায় নামে ওই অভিযোগকারিণী বলেছেন, এতে বাংলার সংস্কৃতি নষ্ট হয়েছে। মহিলা কমিশনের কাছে, সুস্মিতার দাবি, রাজ্যপালকে অবিলম্বে পাবলিক ফোরাম থেকে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে। মহিলা কমিশন সূত্রে খবর তারা অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে যা যা করণীয় তা করছেন। যোগাযোগ করা হলে সুস্মিতা বলেন, “আমি রাজনীতি করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ভাল লাগে। আমি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে টানাপোড়েন লক্ষ্য করেছি। কিন্তু একজন মহিলাকে রাজ্যপাল যে ভাষায় কুরুচিকর ইঙ্গিতে ট্যুইট করলেন, তা আমি নিজে একজন মহিলা হিসাবে প্রতিবাদ না করে পারলাম না।”

আরও পড়ুন-কনক দুর্গা মন্দিরের সংস্কারে দু’কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন মন্দির

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...