Wednesday, April 8, 2026

জট কাটল! সই সাবুদ শেষ, লাল-হলুদের কোচ সম্ভবত রবি ফাওলার

Date:

Share post:

সম্ভবত আইএসেলে খেলার জট কাটল ইস্টবেঙ্গলের। সমাধান সূত্র বেরিয়ে এলো ভার্চুয়াল বৈঠক থেকে। বুধবার সকালে ফাইনাল ড্রাফট ও কাগজপত্র জমা দেওয়া হয়েছে। শেষমেশ টার্ম শিটে সই করে তা পাঠিয়ে দিচ্ছেন ক্লাবকর্তারা। শ্রী সিমেন্টের সলিসিটর ফার্ম ‘খৈতান হাউস’-এ পেপারওয়ার্ক জমা করবে ইস্টবেঙ্গল ক্লাব। কাগজপত্র পরীক্ষা করবে শ্রী সিমেন্ট।

বিগত ৪৮ ঘন্টায় জট কাটল কোন অঙ্কে? ক্লাব সদস্যদের আপত্তি ছিল মূলত তিনটি শর্ত নিয়ে। তারা চেয়েছিল এই শর্ত প্রত্যাহার করা হোক। শেষ পর্যন্ত এই শর্ত প্রত্যাহার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কী পরামর্শ দিয়েছেন সে নিয়ে প্রশ্ন রয়েছে। ১৮টি শর্তই কী মেনে নেওয়া হয়েছে? এ নিয়ে ক্লাব বা শ্রীসিমেন্ট স্পিকটি নট। তবে একটি সূত্র জানাচ্ছে, সোমবার থেকে রাজ্য সরকার ও রিলায়েন্স উভয় পক্ষের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আর তাতেই সম্ভবত সমাধানের রাস্তা খুলেছে। সদস্য সমিমর্থকদের দাবি নাকি অনেকটাই মেনে নেওয়া হয়েছে।

ক্লাবকর্তাদের কয়েকজন জানিয়েছেন, সম্ভবত বৃহস্পতিবার থেকেই ফুটবলার-কোচেদের চুক্তিপত্রে সই করা শুরু হয়ে যাবে। এই পর্ব শেষ হলেই নাম ঘোষণা করা হবে। ফাইনাল টার্ম শিটে ক্লাব সই করে দেওয়ার পর “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন” নামের এই নতুন কোম্পানির চুক্তিপত্রেই দেশি-বিদেশি নতুন ফুটবলারদের সইসাবুদ হবে। যাঁদের পুরনো কোম্পানির সঙ্গে চুক্তি আছে সেই বলবন্ত, বিনীতদের চুক্তিও ট্রান্সফার হয়ে যাবে “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন”-এর খাতায়।

আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্তরা কি কঙ্গনার ভাই? কটাক্ষ সঞ্জয় রাউতের

ক্লাবের স্পোর্টিং রাইটস শ্রী সিমেন্টের পেয়েছে। কিন্তু এএফসি’র ক্লাব লাইসেন্সিংয়ের জন্য কাগজপত্র তৈরি হচ্ছিল না। এই কারণের জন্যই মূল চুক্তি আটকে ছিল। নতুন কোম্পানির নামে কাগজ তৈরি, সিইও নিয়োগ, বোর্ড গঠন, অপারেশন ম্যানেজার নিয়োগ সব থমকে ছিল। এখন থমকে থাকা সব কাজ যুদ্ধকালীন ভিত্তিতে করতে হবে। কোচ, সাপোর্ট স্টাফ, বিদেশি ফুটবলার সই করাতে হবে আগে। কারণ, ট্রান্সফার উইন্ডোর সময় শেষ হয়ে এসেছে। লিভারপুল লেজেন্ড-এর রবি ফাওলারই সম্ভবত কোচ হচ্ছেন ইস্টবেঙ্গলের। তিনি ইতিমধ্যে কোন বিদেশি ফুটবলারদের নেবেন তার একটা তালিকা তৈরি করে রেখেছেন। আগামী সাত দিন ইস্টবেঙ্গল ও শ্রীসিমেন্ট কর্তাদের নিঃশ্বাস ফেলার সময় নেই। দেখার বিষয় এই পর্বে এসে ইস্টবেঙ্গল কতখানি হোঁচট খায়। তার কারণ, চুক্তির প্রথম পর্ব থেকেই প্রতি পদে ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার স্বপ্ন। কর্তাদের ধারণা, বুধবারের পর শনির দশা কাটল।

আরও পড়ুন- স্কাইডাইভিং ১০৩ বছরের যুবকের! কুর্নিশ জানালো গোটা বিশ্ব

Related articles

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...