Friday, April 3, 2026

ফের উত্তপ্ত বীরভূমের পাড়ুই, কেন জানেন?

Date:

Share post:

বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের পাড়ুই। বিজেপির অভিযোগ, বুধবার তাঁদের কর্মসূচি বানচাল করতে এলাকায় ব্যাপক বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনার জেরে এখনও উত্তপ্ত এলাকা।

আরও পড়ুন- করোনা সংক্রমণ রুখতে লরির চাকার ফরেনসিক টেস্ট, নির্দেশ মমতার
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। এদিন থানার সামনে জমায়েত করেন শুরু করেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। অভিযোগ, সেই সময় গামছায় মুখ ঢেকে সিউড়ির-বোলপুর রাজ্য সড়কের উপর জমায়েত লক্ষ্য করে আচমকা বোমাবাজি শুরু করে একদল দুষ্কৃতী। মুড়িমুড়কির মতো বোমা ছুঁড়তে থাকে তারা। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের হস্তক্ষেপে হস্ত দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...