Sunday, June 21, 2026

করোনা সংক্রমণ রুখতে লরির চাকার ফরেনসিক টেস্ট, নির্দেশ মমতার

Date:

Share post:

সীমানাবর্তী জেলায় যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য সতর্ক মুখ্যমন্ত্রী। সেই বার্তাই দিলেন জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লরি চালকদের থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায়, তার ওপর বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে তিনি বলেন, টোল প্লাজায় লরির চাকার ফরেন্সিক টেস্ট করতে হবে। নির্দিষ্ট জায়গায় লরির স্টপেজ করতে হবে যাতে লরি চালকদের মাধ্যমে সংক্রমণ না ছড়ায়। একইসঙ্গে গ্রামের রাস্তা দিয়ে যাতে ট্রাক যেতে না পারে তার জন্য পুলিশকে সতর্ক দৃষ্টি দিতে বলেন তিনি।

মমতা জানান, তাঁর আমলে সাড়ে ৩ লক্ষ কিমি রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তায় যেন ভারী লরি ট্রাক চলে নষ্ট করে না দেয় সে বিষয়ে প্রশাসনকে দৃষ্টি রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, জেলার উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পতিত জমিকে বিভিন্নভাবে কাজে লাগানো হবে। পতিত জমি একসঙ্গে করে নতুন প্রকল্প হচ্ছে। তাতে একশো দিনের কাজের সংস্থান হবে। এই প্রকল্পে প্রায় ২.৫ লক্ষ কর্মসংস্থান হবে।

আরও পড়ুন-ঝাড়গ্রামে করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...