Thursday, June 25, 2026

ঝাড়গ্রামে করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঝাড়গ্রামে বেড়েছে করোনার প্রকোপ। কারণ স্থানীয় মানুষ মাস্ক পরছেন না। মাস্ক পরার অভ্যাস করতেই হবে। ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চল ঝাড়গ্রাম। এখানে ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেশি। এই পরিস্থিতিতে এই অঞ্চলে মাস্ক পড়ছেন না স্থানীয় বাসিন্দারা। ফলে করোনা প্রকোপ বাড়ছে। মাস্ক পরার জন্য সচেতনতা বাড়াতে হবে। কারো মাস্ক কেনার ক্ষমতা না থাকলে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। উদ্যোগ নিয়ে কিনে দিতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সচেতনতাই একমাত্র উপায়। যতদিন না পর্যন্ত ভ্যাকসিন বের হচ্ছে ততদিন মাস্ক পরার অভ্যাস করতেই হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

জঙ্গলমহলের দুদিনের জেলা সফরের দ্বিতীয় দিনে ঝাড়গ্রামে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। উপস্থিত রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যসচিব তথা ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্টের চেয়ারম্যান রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী, অর্থ সচিব মনোজ পন্থ। উপস্থিত জেলার ডিএম-এসপিরা।

আরও পড়ুন-রাজ্যপালের অতিসক্রিয়তা বিজেপির গভীর রাজনৈতিক চক্রান্তের অঙ্গ! মণীশ খুনে বিস্ফোরক নির্মল

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...