Monday, April 6, 2026

যোগী রাজ্যে খুন-ধর্ষণকাণ্ডে শহরে বাম-কংগ্রেসের যৌথ-মিছিল

Date:

Share post:

রাজ্যের সিপিএম তথা বাম ও কংগ্রেসের যৌথ ডাকে উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের সর্বত্র ধিক্কার মিছিল পালিত হলো। ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে পার্কসার্কাস লেডি ব্রেবোর্ন কলেজ পর্যন্ত এই মিছিল সংঘটিত হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করেন বাম-কংগ্রেস সমর্থকরা।

 

মিছিলের পুরোভাগে ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিএম নেতা মহম্মদ সেলিম, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআই নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন- অক্টোবরেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা

মূলত, রাজ্যে মহিলা নির্যাতন থেকে উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনার প্রতিবাদে যৌথ মিছিল করল বাম-কংগ্রেস। দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে এই যৌথ মিছিল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...