Wednesday, April 8, 2026

সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

অস্বাভাবিক মৃত্যু হল সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর   অশ্বিনী কুমারের। শিমলার ব্রকহর্স্টের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শিমলার পুলিশ সুপার মোহিত চাওলা অশ্বিনী কুমারের অস্বাভাবিক মৃত্যুর খবরটি জানান। অশ্বিনী কুমার নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশের। কিন্তু কী কারণে তিনি আত্মঘাতী হলেন সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

২০০৬-০৮ পর্যন্ত হিমাচল প্রদেশ পুলিশের ডিজি-র পদে ছিলেন অশ্বিনী কুমার। ২০০৮-এর অগাস্টে সিবিআইয়ের ডিরেক্টর পদে যোগ দেন। ২০১০ পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। তবে তার আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। সূত্রের খবর, তাঁর কিছুটা মানসিক অবসাদ ছিল। কিন্তু এর পিছনে আর কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্তরা কি কঙ্গনার ভাই? কটাক্ষ সঞ্জয় রাউতের

Related articles

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...