Tuesday, June 16, 2026

লন্ডনে এমবিএ করা প্রতিভাবান ক্রিকেটার এখন রিকশা চালক!

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

নাম তার মোহাম্মদ বাদশা। পাবনা জেলার নয়নামতি এলাকায় জন্ম। বাবা ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। পড়াশোনা রাজানগর মজুমদার হাইস্কুলে। স্কুলে পড়ার সময়ই তার অসাধারণ ক্রিকেট দক্ষতা পুরো জেলার মানুষের দৃষ্টি কাড়ে। একসময় খ্যাতি ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রাজশাহী জেলায়ও। পাবনা ও পরবর্তী সময়ে রাজশাহীর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। ছিলেন দাপুটে ওপেনার ও উইকেটরক্ষক। একসময় স্টুডেন্ট ভিসায় লন্ডন চলে যান পড়াশোনা করতে। সেখান থেকে এমবিএ করেন।
কিন্তু ভাগ্য তার সহায় ছিল না । তিনি আজ রাজধানীতে রিকশা চালিয়ে জীবনধারণ করছেন।
লন্ডন থেকে ফিরে অর্থ-সম্পত্তির মালিকও হয়েছিলেন বাদশা। কিন্তু, নারীর মন বুঝতে পারেননি তিনি। যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই স্ত্রী-ই প্রতারণা করেন তার সঙ্গে। সব সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যান তাকে ছেড়ে। প্রিয়তমা স্ত্রী ও কষ্টার্জিত ধন-সম্পত্তি হারিয়ে ক্রিকেটার বাদশা হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। বছর দেড়েক আগে তাকে পাবনার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে ভিক্ষা করতে দেখা যেত। এখন আর ভিক্ষা করেন না।
সম্প্রতি এই ক্রিকেটারকে রাজধানীর উত্তরায় রিকশা চালাতে দেখা গেছে। একজন তরুণ তার এই দৃশ্যের ভিডিও রেকর্ড করেন । সেটা ছড়িয়ে দেন ফেসবুকে। ভিডিওতে দেখা যায় শুদ্ধ উচ্চারণে ব্রিটিশদের মতো ইংরেজি বলছেন বাদশা।
বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ক্রিকেট থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে হাজারো ক্রিকেট ফ্যানপেইজ। আর এমন সময় একজন বাদশা ক্রিকেট ছেড়ে মানসিক ভারসাম্য হারিয়ে রিকশার প্যাডেল ঘোরাচ্ছেন বেঁচে থাকার জন্য। কবে ঘুম ভাঙবে সবার?

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...