Friday, April 3, 2026

স্কুল শিক্ষকদের বদলি এবার অনলাইন পদ্ধতিতে, নতুন পোর্টাল চালু সরকারের

Date:

Share post:

এবার অনলাইন পদ্ধতিতে রাজ্যের স্কুল শিক্ষকদের বদলি হবে বলে ঘোষণা করল সরকার। এই বদলির জন্য আজ, বুধবার থেকেই নির্দিষ্ট পোর্টাল চালু হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।

শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের এই পদ্ধতিতে বদলি হবে। নতুন পদ্ধতিতে কোনও হেয়ারিং বা ইন্টারভিউ হবে না। বদলির আবেদনের জন্য এতদিন পর্যন্ত যে টাকা নেওয়া হতো, তাও নেওয়া হবে না বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। এই বদলির জন্য প্রয়োজন হবে না স্কুলের এনওসি।

সাধারণত, দুই পদ্ধতিতে বদলি হয়ে থাকে। একটি সাধারণ বদলি, অন্যটি আপোষ বা মিউচুয়াল বদলি। এই মিউচুয়াল বদলির ক্ষেত্রে অনেক সময় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, শিক্ষকদের নিজেদের জেলায় বদলি করা হবে। যেসব মিউচুয়াল বদলি বাকি আছে তা আগামী ৭ দিনের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন সরকার।

এতদিন পর্যন্ত মিউচুয়াল বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষককে সরাসরি স্কুল সার্ভিস কমিশন এর দফতরে আবেদন করতে হতো। কমিশনের দফতরে হাজির হয়ে ইন্টারভিউ দিতে হতো সংশ্লিষ্ট শিক্ষককে। নতুন পদ্ধতিতে সেসব কিছুই হবে না বলে জানিয়েছেন স্কুল শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন। সরকার আজ নতুন এই নিয়ম চালু করল।” বদলির পদ্ধতি সরল করার জন্য এই নিয়ম বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন:ব্রেকিং: পদার্থবিদ্যায় নোবেলেও এবার বাংলার যোগ

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...