Friday, June 26, 2026

বীরভূমকে কাশ্মীরের সঙ্গে তুলনা: ফের বেলাগাম রাজু

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। এবার বীরভূমকে কাশ্মীরের সঙ্গে তুলনা করে অনুব্রত মণ্ডলের কঠোর সাজা দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বুধবার, লাভপুর থানায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে পাড়ুই থানা এলাকার বোমাবাজি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এই জেলার অবস্থা কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর। বীরভূমের মতো শান্ত জেলা অশান্ত হয়ে উঠছে। এখানে রোজ বোমা ও গুলি। এমনকী, ডিটোনেটরও পর্যন্ত পাওয়া যাচ্ছে”। অনুব্রত মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসির সাজার দাবি জানান তিনি।

বুধবার বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে ২৩ টি থানা এলাকায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি ছিল। অন্যান্য জায়গাতে শান্তিতে কর্মসূচি পালিত হলেও পারুই থানাতে ব্যাপক বোমাবাজি হয়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কর্মসূচি পণ্ড করতে বোমা বাজি করে। যদিও তৃণমূল সেই অভিযোগ নস্যাৎ করে।

আরও পড়ুন-ফের উত্তপ্ত বীরভূমের পাড়ুই, কেন জানেন?

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...