Monday, April 6, 2026

আইআইটি ছেড়ে এমআইটিতে কেন? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জেইই টপার

Date:

Share post:

সোমবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফল। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন পুণের বাসিন্দা চিরাগ ফালোর। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি-র পড়ুয়া চিরাগ। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সে তাঁর প্রাপ্ত নম্বর ৩৫২ নম্বর।

বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে ভর্তি হওয়ার পরও জেইই- তে বসেছিলেন ওই ছাত্র। পরীক্ষাতে প্রথম হয়ে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সকে সবথেকে কঠিন পরীক্ষা বলে বর্ণনা করেছেন চিরাগ। তাঁর বক্তব্য, এমআইটি- র প্রবেশিকার থেকেও কঠিন জেইই-র প্রবেশিকা। এবার তিনি জানালেন, আই আই টি -র আসন তিনি ছেড়ে দিচ্ছেন।

শীর্ষ স্থানাধিকারীর এহেন সিদ্ধান্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া। রীতিমত ট্রোলের মুখে পড়তে হয় চিরাগকে। নেটিজেনরা কটাক্ষ করে লিখেছেন, “এই দেশে চা ওয়ালা ছেয়ে গিয়েছে। প্রতিভা বিকাশের সুযোগ কই!” কারোর আবার বক্তব্য, “সরকারের পাশে না থেকে চিরাগ বিদেশে গিয়ে কাজ করবেন এবং বিদেশি সরকারকে কর দেবেন।”

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে চিরাগ জানিয়েছেন, দুই প্রতিষ্ঠানের প্রবেশিকার ধরন ভিন্ন। এমআইটিতে লেখাপড়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাঁর ব্যক্তিত্ব, সুযোগের সদ্ব্যবহারের ক্ষমতা-সহ আরও অনেক কিছু যাচাই করা হয়। তুলনায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনেক বেশি কঠিন বলে তাঁর মনে হয়েছে।

আরও পড়ুন-SBI-এর নতুন চেয়ারম্যান দীনেশ কুমার খারা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...