Monday, April 6, 2026

জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এই পুজোয় আসছে ‘গুলদস্তা’

Date:

Share post:

জীবন মানেই সংগ্রাম। নিত্যদিনের লড়াই। তা সে যেমনই হোক না কেন। প্রত্যেকের ক্ষেত্রে সংগ্রামের সংজ্ঞা আলাদা। কারোর কাছে কর্মজীবনের যুদ্ধটাই সবথেকে বড়। কারোর কাছে আবার সাংসারিক কাজকর্ম। এমনই এক জীবন সংগ্রামের কাহিনী নিয়ে আসছেন পরিচালক অর্জুন দত্ত। ছবির নাম গুলদস্তা।

তিনটি নারী চরিত্রের জীবনযুদ্ধের গল্প এঁকেছেন পরিচালক। অবাঙালি সেলস গার্ল ডলি বাগরি। একবার এর দরজায় আরেকবার তার দরজায়, রূপচর্চা জিনিসপত্র বিক্রি করাই তাঁর পেশা। শাড়ি, হাতে ঝোলা ব্যাগ নিয়ে সারাদিন ঘুরছেন তিনি। কিন্তু পরিশ্রমের পরেও মুখে লেগে আছে হাসি। অন্যদিকে দ্বিতীয়জন হল শ্রীরূপা। যাঁর সাংসারিক ক্ষেত্রে অশান্তিই বেশি। স্বামী অর্ণবের সঙ্গে ঝামেলার লেগেই রয়েছে। রেণুর জীবন আবার অন্যরকম। আপেক্ষিকভাবে সুখী মনে হলেও ছেলে টুকাই ও শাশুড়ি নিয়ে বেশ সমস্যায় রয়েছেন তিনি। রেণু এবং শ্রীরূপার জীবনে যে সমস্যাগুলি তৈরি হয়েছে, সেগুলিই সমাধান করবে ডলি।

গুলদস্তায় ডলি চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শ্রীরূপা হয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং রেণু চরিত্রে দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিজিৎ গুহ ও অনুভব কাঞ্জিলাল এবং ঈশান মজুমদারের মতো অভিনেতা। আগামী ২১ অক্টোবর গুলদস্তা মুক্তি পাবে।

আরও পড়ুন:এমাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল, পাত্র কে?

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...