Monday, April 6, 2026

হাস্যকর! নবান্ন অভিযানের মধ্যেও বিজেপি-তৃণমূল আঁতাত দেখছে সিপিএম

Date:

Share post:

সিপিএম আছে, সিপিএমেই। বিজেপির নবান্ন চলো অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন, মুখ্যমন্ত্রী পালিয়েছে, আন্দোলনের ভয়ে। আমাদের সময় প্রবল প্রতিরোধ, আর এদের সময় ময়দান ছেড়ে দিলেন। আসলে বিজেপি যাতে পাবলিসিটি পায়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এই অবস্থান। অর্থাৎ নবান্ন অভিযানেও বিজেপির সঙ্গে সরকারের ‘হাস্যকর’ আঁতাত দেখছেন সূর্যকান্ত।

আন্দোলন করতে গেলে বিরোধীদের গ্রেফতার করা প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, আমরা মিছিল মিটিং করার জন্য সরকারের অনুমতি নিই না। কারণ এরা গণতান্ত্রিক কোনও পদ্ধতিই মানে না। প্রয়োজনে গ্রেফতার হয়েছি৷ পুলিশের জলকামান নীল রং ব্যবহার প্রসঙ্গে বলেন লাল নীল রঙে কি যায় আসে আমরা প্রচুর জলকামান, টিয়ার গ্যাস দেখেছি। কিন্তু ময়দানের সামনে থেকে লড়াই করেছি। পালিয়ে যাইনি। বিজেপির মতো এই সরকারও মানুষের শত্রু।

আরও পড়ুন- ”আমি দলিতের মা”, হাথরাসকাণ্ডের প্রতিবাদে মহিলা তৃণমূলের মিছিলে ব্যাপক সাড়া

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...