Friday, June 26, 2026

”আমি দলিতের মা”, হাথরাসকাণ্ডের প্রতিবাদে মহিলা তৃণমূলের মিছিলে ব্যাপক সাড়া

Date:

Share post:

যোগী রাজ্য উত্তর প্রদেশে হাথরাসকাণ্ড নিয়ে এখন উত্তপ্ত দেশ। যেখানে ১৯ বছরের এক তরুণীর ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে আলোড়ন দেশজুড়ে। যার আঁচ পড়েছে এ রাজ্যেও।

হাথরাসে মৃতার বাড়ি যাওয়ার পথে ডেরেক ও’ব্রায়ান-সহ তৃণমূল সাংসদের পথ আটকে ছিল যোগী রাজ্যের পুলিশ।

তারপর কলকাতার রাজ পথে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বিশাল এক প্রতিবাদ মিছিল করেছিলেন।

কিন্তু রাজনৈতিক ভাবে হাথরাস ইস্যু যাতে টাটকা থাকে, তার জন্য তৃণমূলের লাগাতার আন্দোলন অব্যাহত। আজ, বৃহস্পতিবার ফের রাজপথে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হল মিছিল। যা শেষ হয় গোলপার্কে। এই বিশাল প্রতিবাদ মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়-সহ শাসক দলের মহিলা সংগঠনের প্রথম সারির নেত্রী ও মহিলা কর্মীরা।

এই মিছিল থেকেই বিজেপির নবান্ন অভিযানের কড়া নিন্দা করেছেন তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন, বিজেপি এমন একটা রাজনৈতিক দল যার মিছিল থেকে বোমাবাজি হয়। আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তার থেকেই বোঝা যায় কোন উদ্দেশ্য নিয়ে তারা মিছিল করছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বাংলায় এসব করে বিজেপি কিছু করতে পারবে না।

অন্যদিকে, বিজেপিকে সন্ত্রাসবাদীদের দল বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি বাংলাকে অশান্ত করতে চাইছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...