Friday, April 3, 2026

বিজেপির ‘নবান্ন অভিযানে’ আগ্নেয়াস্ত্র- সহ ধৃত যুবক তেজস্বী সূর্যর ‘সঙ্গী’

Date:

Share post:

বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত যুবক পাঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা ৷ হাওড়ার পুলিস সুপার কুণাল আগরওয়াল জানিয়েছেন, ধৃত ব্যক্তি সর্বভারতীয় বিজেপি যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গে ছিলেন৷ নাম বলবিন্দর সিং৷ বাজেয়াপ্ত করা ৯ এমএম আগ্নেয়াস্ত্রটি নিজের সুরক্ষার জন্য ব্যবহার করতেন তিনি৷ আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত৷ জম্মু- কাশ্মীরের রজৌরি জেলা প্রশাসন বলবিন্দরকে ওই ৯ এমএম আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়৷ ওই লাইসেন্সে স্পষ্টভাবেই বলা আছে, বলবিন্দর রাজৌরি জেলার বাইরে ওই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করতে পারবেন না। পুলিশের বক্তব্য, এক রাজনৈতিক দলের সমাবেশে যোগ দিতে আসা বলবিন্দর অবৈধভাবেই ওই আগ্নেয়াস্ত্রটি বহন করছিলেন৷ কেন তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসেছিলেন, তার তদন্তের জন্যই বলবিন্দর সিংকে গ্রেফতার করা হয়েছে৷ যদিও সব অভিযোগ উড়িয়ে বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এসবই শাসকদলের চক্রান্ত৷

আরও পড়ুন- ইতিহাসে IFA! দেশে প্রথম কোনও ক্রীড়াসংস্থার নামে মেট্রো স্টেশন

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...