Saturday, April 4, 2026

সোনারপুর স্টেশনে ট্রেনে ভাঙচুর-উত্তেজনা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে আসার আগে সোনারপুর স্টেশনে উত্তেজনা। অভিযোগ, নবান্ন অভিযানে অংশ নিতে আসতে গিয়ে স্পেশাল ট্রেনে ওঠার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। রেল পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বচসা শুরু হয়। পরে রেল পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। ট্রেনেও ভাঙচুর চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় সোনারপুর স্টেশন চত্বর। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ।

আরও পড়ুন-বিজেপির নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা, যানজটে নাকাল রাজপথ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...