Sunday, April 5, 2026

রিজার্ভ ব্যাঙ্ক কী কী জানাল?

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি নিয়ে বৈঠকের পর শুক্রবার গভর্নর শক্তিকান্ত দাস সুদের হার-সহ একাধিক ঘোষণা করেন। তিনি জানান, সুদের হারে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ রেপো রেট ৪ শতাংশই থাকবে৷ এছাড়া মানিটারি পলিসি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ থাকবে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, গ্রামীণ এলাকায় অর্থব্যবস্থার উন্নতি হয়েছে ৷ চলতি আর্থিক বছরে রেকর্ড শস্য উৎপাদন হয়েছে। পরিযায়ী শ্রমিকরা ফের শহরে কাজে ফিরছে ৷ এছাড়া অনলাইন বাণিজ্য ফের চাঙ্গা হয়েছে বলে জানান তিনি। রবি শস্য উৎপাদন ভাল হওয়ার আশা করছে রিজার্ভ ব্যাঙ্ক। গভর্নর জানান, কোভিড মহামারির অভূতপূর্ব সঙ্কটের মোকাবিলা করে অর্থনীতিকে স্বাভাবিক ছন্দে ফেরানোই বড় চ্যালেঞ্জ।

একইসঙ্গে এদিন রিজার্ভ ব্যাঙ্ক আশঙ্কা প্রকাশ করে পূর্বাভাস দিয়েছে যে ২০২১-এর জিডিপিতে ৯.৫ শতাংশ মন্দা দেখা দিতে পারে ৷ গভর্নর জানান, সেপ্টেম্বর মাসে পিএমআই বেড়ে ৫৬.৯ শতাংশ হয়ে গিয়েছে, যা জানুয়ারি ২০১২-র পর সবচেয়ে বেশি ৷ সরকারের তরফে এমএসএমই-কে দেওয়া ঋণে ২ শতাংশ হিসেবে সুদে যে সাহায্য করা হয় তা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- লজ্জা!মোদি’র আমলে সরকারি কাজে ১৫৮ দেশের মধ্যে ভারত ১৪১ তম, বলছে OXFAM

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...