Saturday, June 27, 2026

ইস্টবেঙ্গলের কোচ লিভারপুল- কিংবদন্তি রবি ফাওলার

Date:

Share post:

শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের কোচ হলেন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার ( Robbie Fowler )৷

জানা গিয়েছে, ফাওলার বৃহস্পতিবারই চুক্তিপত্রে সই করে দিয়েছেন৷ এই চুক্তি হয়েছে দু’বছরের জন্য৷ আগামী সপ্তাহেই গোয়ায় আসছেন ফাওলার। সেখান থেকে পরে কলকাতায়৷ একথা জানিয়েছেন, শ্রীসিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর। বাঙ্গুর আশাবাদী, “ফাওলারের অভিজ্ঞতা আমাদের দলের কাজে লাগবে৷ নতুন কোচের সঙ্গে আমরা কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি৷

ফাওলারের কোচিং স্টাফ হিসেবে থাকছেন ৭ জন বিদেশি। বিদেশি প্লেয়ার বাছাইয়ের দায়িত্বও থাকবে ফাওলারের হাতেই। সোমবারই বিদেশি ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হবে।

কোচ হিসেবে ফাওলারের যাত্রা শুরু ২০১১-১২ সালে, তাইল্যান্ডের ক্লাব মুয়াংথং ইউনাইটেডে। তারপর কোচিং থেকে সরে যান তিনি। গত বছর অস্ট্রেলিয়ার এ-লিগে ব্রিসবেন রোয়ারকে কোচিং করান৷ ব্রিসবেন রোয়ারের কোচ হিসেবে ২২টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ তিনি জিতেছেন। পাঁচটা ড্র ও সাতটা ম্যাচে হারেন। আর এ বছর ফাওলার ISL- এ ইস্টবেঙ্গলের কোচ৷

ফুটবলার জীবনে ফাওলার লিভারপুলের জার্সিতে মোট ১৮৩টি গোল করেন৷ ফ্যানদের আদরের ডাক ছিলো ‘ঈশ্বর’। ইংল্যান্ডের জার্সিতে ফাওলার খেলেছেন ২৬ ম্যাচ। গোল করেছেন ৭টি।

আরও পড়ুন- ২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জন, নির্দেশ কলকাতা পুলিশের

লিভারপুল-এর ওই কিংবদন্তি এ বছর ইস্টবেঙ্গলের কোচ।

এই ব্রিটিশ কোচের নিজস্ব সাপোর্ট স্টাফ টিমও আসছে৷ এদের সঙ্গে সহকারি হিসেবে যুক্ত হচ্ছেন রেনেডি সিং। ইস্টবেঙ্গল কোচ ও টেকনিকাল স্টাফদের তালিকা এই রকম:

◾হেড কোচ : রবি ফাওলার

◾সহকারি কোচ : অ্যান্থনি গ্র্যান্ট, রেনেডি সিং

◾সেট পিস কোচ : টেরেন্স ম্যাকফিলিপস

◾গোলকিপিং কোচ : রবার্ট মিমস

◾স্পোর্টস সায়েন্টিস্ট : জ্যাক ইনমান

◾ফিজিওথেরাপিস্ট : মাইকেল হার্ডিং

◾অ্যানালিস্ট : জোসেফ ওয়ামসলি (ভারতীয়)

আরও পড়ুন- লজ্জা! মোদি’র আমলে সরকারি কাজে ১৫৮ দেশের মধ্যে ভারত ১৪১ তম, বলছে OXFAM

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...