Friday, April 3, 2026

নবান্ন অভিযানে ‘জল’, মণীশের বাড়ি ছুটলেন তেজস্বীরা

Date:

Share post:

আলগা হচ্ছে পায়ের তলার মাটি। নবান্ন অভিযান সে কথা টের পেল রাজ্য বিজেপি। তাই আগামী বিধানসভা নির্বাচনে মণীশ শুক্লা খুনকে ইস্যু করতে চাইছে গেরুয়া শিবির। অন্তত এমনটাই মত রাজনৈতিক মহলের। সেই কারণেই বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক সেরেই খড়দহে মণীশের বাড়িতে গেলেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং এবং দিলীপ ঘোষ।

এই মণীশ শুক্লা হত্যাকাণ্ডকে ইস্যু করে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বৃহস্পতিবার, নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা। রাজনৈতিক মহলের মতে, মণীশকে হাতিয়ার করে একুশের ভোটের ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির।

অমিত শাহ কলকাতা সফরে আসার আগে নবান্ন অভিযান বিজেপির একটা মেগা ইভেন্ট ছিল। কিন্তু বিরোধী শিবিরে মতে সেটি ‘ফ্লপ শো’। এইবার তাই দলীয় নেতার হত্যাকাণ্ডকে ইস্যু করে ‘সেন্টিমেন্টাল তাস’ খেলতে চাইছে পদ্ম শিবির। যদিও অর্জুনের ডান হাত খুন হওয়ায় চাপ বেড়েছে বিজেপির। তবে রাজ্য সরকারের উপর মণীশকে কেন্দ্র করে চাপ সৃষ্টির চেষ্টা করছে রাজ্য বিজেপি।

আরও পড়ুন : পুরনো শত্রুতার জের! মণীশ খুনে এবার ধৃত সুবোধ

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...