Tuesday, February 24, 2026

সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীনের এবার অভিনব থিম সং, উদ্যোক্তারাই শিল্পী

Date:

Share post:

শুধু মণ্ডপসজ্জা, প্রতিমা বা খুঁটিপুজো নয়, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজোর আরেক আকর্ষণ থিম সং। বিগত কয়েক বছর ধরে বিশিষ্ট শিল্পীদের দিয়ে থিম সং প্রকাশ করছে তারা। প্রকাশ হয় বড় করেই। কিন্তু এবছর একেবারেই আলাদা। সেই কারণে পুজোর বাজেট কমিয়ে দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর সেই কারণেই এবার থিম সংও অন্যরকম।

ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ হল এবছরের থিম সং। কারণ এক জায়গায় বেশি মানুষ জড়ো হলে সংক্রমণ ছড়াতে পারে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সে কারণেই ডিজিটাল প্লাটফর্মকে বেছে নেওয়া হয়েছে বলে জানালেন তৃণমূল নেতা তথা এই দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ।

তবে শুধু উদ্বোধনেই নয়, এবছর থিম সং একেবারে আলাদা অন্য কারণেও। কোন বিশিষ্ট শিল্পী নয়, এটি উপস্থাপনা করেছেন এই পুজোর সঙ্গে যুক্ত চিরবসন্ত ক্লাবের সদস্যরা। ক্লাবের সভাপতি প্রবীর ভট্টাচার্য জানান, সারা বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাঁরা। এবার অতিমারি পরিস্থিতিতে সন্তোষ মিত্র স্কয়ারের থিম সং তাঁদের হাত ধরেই প্রকাশ হল। কথা, সুর ও ভাবনা নীলকণ্ঠর। নৃত্য নির্দেশনা করেছেন শিল্পা দে। প্রবীর ভট্টাচার্য, শিল্পা দেও রয়েছেন থিম সং-এর মিউজিক ভিডিওটিতে। সবমিলিয়ে নিউ নর্মালে একেবারে অন্যরকম থিম সং প্রকাশ করল সন্তোষ মিত্র স্কয়ার।

তবে মুন্সিয়ানা, পারদর্শিতায় কোথাও কিন্তু অভাব নেই এই অ্যামেচার শিল্পীদের। যেমন গানের কথা-সুর, তেমন নাচের ছন্দ-মন জয় করেছে সকলের। নিউ নর্মাল থেকে নর্মাল হয়ে যাওয়ার পরেও আগামী বছরে এই শিল্পীদের দিয়েই থিম সং স্বচ্ছন্দে প্রকাশ করতে পারে সন্তোষ মিত্র স্কোয়ার। কথায় বলে, যদি শুরুটা ভালো হয়, তাহলে বাকিটুকুও ভালো হয়। সন্তোষ মিত্র স্কয়ারের থিম সং দেখে মনে হচ্ছে এই কঠিন পরিস্থিতিতেও দুর্গাপুজোর ক’দিন ভালোই কাটবে বাঙালির।

আরও পড়ুন-কনক দুর্গা মন্দিরের সংস্কারে দু’কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন মন্দির

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...