Saturday, June 20, 2026

জেলা সভাপতির পিঠে মারের দাগ, চাঙ্গা বিজেপির কর্মীরা

Date:

Share post:

নবান্ন অভিযানে পিঠে পড়েছে পুলিশের লাঠি। শুক্রবারও ব্যথায় কাহিল বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজী সিংহরায়। তবে ঘটনার দিনেও রাতে কর্মীদের সঙ্গে বসেছিলেন। মারের দাগ দেখে ক্ষুব্ধ হলেও চাঙ্গা কর্মীরা। তাঁদের মতে, বর্ষীয়ান নেতাই যদি এভাবে মার খেতে পারেন, আমরাও লড়াই করব। শিবাজী আগে কংগ্রেস, পরে তৃণমূল হয়ে বিজেপিতে গেলেও বেশ মানিয়ে নিয়েছেন। দিলীপ ঘোষও পছন্দ করেন। বাগমারি ব্রিজের মুখে শিবাজীর দপ্তরে এখন বেশ ভিড়। দীর্ঘদিন দীনেশ পান্ডে জেলা সভাপতি থাকার পর এবার বাঙালি সভাপতি।

আরও পড়ুন-সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীনের এবার অভিনব থিম সং, উদ্যোক্তারাই শিল্পী

যদিও শিবাজীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজ্য দপ্তরে। কিন্তু জেলায় দীর্ঘ ব্যর্থতার ইতিহাসের পর এবার অভিজ্ঞ শিবাজী সভাপতি হওয়ায় দলের একাংশ উৎসাহিত। শিবাজী বৃহস্পতিবার মার খাওয়ায় কর্মীদের সহানুভূতিও পাচ্ছেন।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...