Tuesday, June 23, 2026

মন্দিরের জমি অধিগ্রহণে বাধা, পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালানো হল পুরোহিতকে

Date:

Share post:

জমি মাফিয়াদেরর নজর পড়েছিল ৫০ বছরের প্রাচীন মন্দিরের উপর। আর সেই জমি রক্ষা করতে গিয়ে বীভৎসভাবে প্রাণ দিতে হল মন্দিরের বৃদ্ধ পুরোহিতকে। গায়ে পেট্রোল ঢেলে প্রবীণ ওই পুরহিতকে জীবন্ত জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের করোলি জেলার বুকনা গ্রামে।

টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরার রাজে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই মুল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত। বাকি অভিযুক্তদের গ্রেফতার  করতে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার সকালে করোলি জেলার বুকনা গ্রামে ঘটে নৃশংস এই হত্যাকাণ্ড। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে, ওইদিন সকালে মন্দিরের জমি দখল করতে আসে বেশ কয়েক জন দুষ্কৃতী। স্বাভাবিকভাবেই তাদের বাধা দেন মন্দিরের বয়স্ক পুরোহিত বাবুলাল। এর পরই বাবুলালের ওপর চড়াও হয় অভিযুক্তরা। ঘটনাস্থলেই ওই পুরোহিতের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে বীভৎসভাবে ঝলসে যায় বাবুলালের শরীর। তড়িঘড়ি পরিবারের লোকজন প্রথমে তাকে সপোটার হাসপাতালে ভর্তি করে। সেখানে পরিস্থিতি গুরুতর হওয়ায় জয়পুর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় বাবুলালের। পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী বাবুলাল জানান, জমি অধিগ্রহণের বাধা দেওয়া আটকাতেই তার উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। এবং পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

পুলিশের দাবি, ৩ একর জায়গা জুড়ে রয়েছে ওই মন্দিরের জমি। যার কিছুটা অংশ নিজের অধিকারে নিতে চেয়েছিল মিনা নামের ওই অভিযুক্ত। সম্প্রতি ওই জমিতে নিজের বাড়ি তৈরির কাজ করাচ্ছিলেন পুরহিত। যাকে কেন্দ্র করে বিবাদ নতুন মাত্রা নেয়। এরপরই বুধবার জমি অধিগ্রহণ করতে সদলবলে মন্দিরের জমিতে হাজির হয় অভিযুক্তরা। পুরোহিত বাধা দিলে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই মন্দিরের জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সমস্যা ছিল। পরিস্থিতির জেরে পঞ্চায়েতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। যেখানে পঞ্চায়েতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল মন্দিরের জমি অধিগ্রহণ করা যাবে না। তবে অভিযুক্তরা পঞ্চায়েতের সেই রায় মানেনি। বুধবার ওই জমিতে পাথর ফেলার জন্য হাজির হয়েছিল অভিযুক্তরা। মন্দিরের পূজারী এই ঘটনার প্রতিবাদ করতেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় তার। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই মূল অভিযুক্ত কৈলাস মিনাকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...