Tuesday, June 23, 2026

পরপর মৃদু ও মাঝারি ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তর ও উত্তর-পূর্ব রাজ্যগুলি

Date:

Share post:

ফের ভূমিকম্প অনুভূত হল ভারতের উত্তর ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে। শুক্রবার একসঙ্গে কেঁপে ওঠে হিমাচল প্রদেশে, মণিপুর ও অরুণাচল প্রদেশ। তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার ভোরে প্রথম কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের লাহৌল এবং স্পিতিতে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, লাহৌল ও স্পিতিতে একবার নয়, পর পর চারবার কেঁপে উঠেছে। ভোররাত ২.২৮ মিনিট থেকে ২.৪৪ মিনিট পর্যন্ত ওই এলাকায় ২.১, ২.৪, ২.৫ ও ৩.৩ মাত্রায় কম্পন হয়েছে। হিমাচল প্রদেশের ধরমশালা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল।

হিমাচল প্রদেশের পরে অরুণাচল প্রদেশে ভূমিকম্প হয়। ভোর ৩.১২ মিনিটে কেঁপে ওঠে উখরুল থেকে ৩৪ কিলোমিটার দক্ষিণে অরুনাচল প্রদেশের কামজং জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের উত্‍সস্থল ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। এদিকে, সকাল ৮.২৮ মিনিট নাগাদ আবার ভূকম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.০।

আরও পড়ুন : পাক সহায়তায় অধিকৃত কাশ্মীরে মিসাইল মোতায়েন চিনের

প্রসঙ্গত, বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ভারতকে চারটি সিসমিক জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বিপদজনক জোন হচ্ছে ৫। এই জোনের আওতায় পড়ছে হিমাচল প্রদেশ।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূকম্প হচ্ছে। মণিপুর এবং অরুণাচল প্রদেশে গত কয়েক মাসে একাধিকবার ভূকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, মণিপুরে গত ১১ মে, ২৫ মে, ২৮ জুন, ৭ আগস্ট, ১১ অগাস্ট এবং ৩১ আগস্ট ভূমিকম্প হয়েছে। তেমনি অরুণাচল প্রদেশে গত ৭ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৭ মে, ৩০ জুলাই এবং ১২ আগস্ট ভূমিকম্প হয়েছে। এছাড়া, মিজোরাম এবং অসমেও একাধিকবার ভূমিকম্প হয়েছে। এত ঘনঘন ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...