Friday, June 26, 2026

শিয়ালদহের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো মেট্রোর টানেল বোরিং মেশিন

Date:

Share post:

কলকাতার ইতিহাসে নজির গড়ার দিন। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো উর্বী মেশিন। ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সুড়ঙ্গ প্রাথমিকভাবে তৈরি।

এদিন সকালে শিয়ালদহের মাটি ফুঁড়ে বেরতেই নির্মানকারী সংস্থা টিবিআর-এর কর্মীরা হর্ষধ্বনিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। ওড়ে দেশের পতাকা, মেট্রোর পতাকা, সংস্থার পতাকা।

এই মুহূর্তে শিয়ালদহ থেকে ১৩০০ মিটার দূরে রয়েছে সুড়ঙ্গ। ২০১৯ সালের মার্চ মাসে মেট্রোর কাজ চলাকালীন টানেল বোরিংয়ের কাজ বন্ধ করে দিতে হয়। বউবাজারে বেশ কিছু বাড়িতে ফাটলের কারণেই এই পথ নিতে হয়। পরে কোর্টের নির্দেশে ফের কাজ শুরু হয়৷

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টানেল বোরিং পদ্ধতি যা কলকাতায় হলো তা ভারতে এই প্রথম। ১৯২০ সালে এই পদ্ধতি ব্যবহারেএ স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হতে লেগে গেল ১০০ বছর। দুটি মেশিন উর্বী আর চণ্ডী দিয়ে এই টানেল বোরিংয়ের কাজ শুরু হয়। এবার কাজের গতি আরও বাড়বে বলেই ধারণা নির্মানকারী সংস্থার।

আরও পড়ুন-বেসরকারি হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ পৌঢ়ের

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...