Wednesday, June 24, 2026

মণীশ খুনে চাঞ্চল্যকর তথ্য, বিজেপির মিছিলে ছিল আততায়ীরা!

Date:

Share post:

মণীশ শুক্লা খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ৪ তারিখ নয়, তার আগের দিনই বিজেপি নেতাকে খুনের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। সেই কারণে বিজেপির মিছিলে মিশে তারা মণীশের সঙ্গেই হাঁটেন বলে পুলিশ সূত্রে খবর।

তিন তারিখ বিজেপির মিছিলেই মণীশ শুক্লাকে মারার পরিকল্পনা ছিল। ৩ অক্টোবর, টিটাগড়ে মণীশের সঙ্গে কৃষি আইনের সমর্থনে বিজেপির মিছিলে মিশে গিয়েছিল দুষ্কৃতীরাও। ভিড়ের মধ্যে খুনের পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশি নিরাপত্তার কড়াকড়িতে ছক বানচাল হয়।

মণীশ শুক্লার গতিবিধি ভালো করেই নজর রাখে আততায়ীরা। খুনীদের ধরতে এখন মিছিলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

পাশাপাশি, জেরায় পুলিশ জানতে পেরেছে, মণীশ খুনে অন্যতম অভিযুক্ত সুবোধ সিংয়ের সঙ্গে বছরতিনেক আগে জেলেই পরিচয় হয় শার্প শ্যুটারের। বিজেপি নেতাকে খুনের জন্য সুবোধই তার সঙ্গে যোগাযোগ করে। এরপর দুষ্কৃতীদের সঙ্গে ফোনে কথা বলে তাদের থাকার ব্যবস্থা করে দেয় সুবোধ। তার মাধ্যমেই তিনটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনে আততায়ীরা। হামলার সময় সেই বাইক নিয়েই গিয়েছিল তারা।

আরও পড়ুন-পুরনো শত্রুতার জের! মণীশ খুনে এবার ধৃত সুবোধ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...