Saturday, April 4, 2026

টিআরপি জালিয়াতিতে নয়া মোড়: এফআইআর-এ নেই রিপাবলিকের নাম!

Date:

Share post:

নয়া মোড় টিআরপি জালিয়াতি কাণ্ডে। মুম্বই পুলিশ যাই দাবি করুক না কেন, এফআইআর-এ নাকি নাম নেই রিপাবলিক টিভির। বৃহস্পতিবার, মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং সাংবাদিক বৈঠক করে জানান টেলিভিশন রেটিংয়ে জালিয়াতিতে জড়িত সর্বভারতীয় নিউজ চ্যানেল রিপাবলিক টিভি। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন অর্ণব গোস্বামী। কিন্তু এই অভিযোগের পরেই কাহানিতে টুইস্ট। রিপাবলিক টিভির বদলে না কি উঠে আসছে ইন্ডিয়া টুডে টিভির নাম।

এফআইআর-এর একটি অনুলিপি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, অভিযোগে কোথাও রিপাবলিক টিভি-র কথা উল্লেখ নেই। বরং এফআইআর মুম্বইয়ের পুলিশ কমিশনারের বিপরীত কথা বলছে।

মুম্বই পুলিশের অভিযোগ, একটি টিআরপি জালিয়াতি চক্রের সন্ধান পাওয়া গিয়েছে। তাদের গ্রেফতার করে জানা গিয়েছে, টিআরপিতে কারচুপির ঘটানোর জন্য রিপাবলিক টিভি এবং মুম্বইয়ের স্থানীয় দুটি চ্যানেল বার্ক-এর মনিটরিং সংস্থার কর্মীদের কাজে লাগানো হত। কয়েকটি বাড়ির সদস্যদের ঘুস দিয়ে নির্দিষ্ট চ্যানেল চালাতে বলা হত বলেও অভিযোগ।

সাংবাদিক বৈঠকে এ কথা বলা হলেও এফআইআর অনুযায়ী, ইন্ডিয়া টুডে চ্যানেল-এর পক্ষ থেকেই বার্ক-এর কর্মীদের ঘুস দিয়ে রেটিংয়ে জালিয়াতি করা হত।

রিপাবলিক টিভি-র পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করে উল্টে পরমবীর সিং-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অর্ণব গোস্বামী জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত ও পালঘরে সাধু হত্যার ঘটনায় তদন্ত নিয়ে পরমবীর সিং-কে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন তিনি। পরমবীর সিং-এর বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দিয়েছে রিপাবলিক টিভি চ্যানেল কর্তৃপক্ষ। তবে ইন্ডিয়া টুডের নাম এফআইআরের থাকার কথা জানা গেলেও, এই বিষয়ে তাদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-টিআরপি-তে কারচুপির অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে, তদন্তে মুম্বই পুলিশ

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...