Friday, June 26, 2026

দিলীপ-মুকুল-কৈলাশ-লকেটদের বিরুদ্ধে আইন ভাঙায় মামলা পুলিশের

Date:

Share post:

পুলিশকে ফের এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বললেন, পুলিশ নৃশংস আচরণ করছে। বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার করেছে। পুলিশ তৃণমূল কর্মীদের মতো আচরণ করেছে।

এদিকে বিজেপির নবান্ন চলো অভিযানে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়া, অবৈধ জমায়েত ও মহামারি আইন ভাঙার অভিযোগে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, রাকেশ সিং, ভারতী ঘোষেদের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। এই পদক্ষেপকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, পুলিশ দিয়ে নিষ্পেষণ করছে। সায়ন্তন বলেন, এভাবে আসলে বিজেপির প্রতি মানুষের সমর্থন আরও বাড়ছে।

দিলীপ বলেন, একটা গণতান্ত্রিক মিছিল। তাকে যেভাবে পুলিশ দিয়ে আটকানো হলো, রঙিন জল দিয়ে রাসায়নিক গায়ে ঢালা হলো তা বিস্ময়কর। বিজেপি কী কোনও সন্ত্রাসবাদী দল নাকি? পুলিশ কেন আচরণ করবে?

পুজো প্রসঙ্গে দিলীপ বলেন, পুজো হোক, কিন্তু উৎসব যেন না হয়। মুখ্যমন্ত্রী তো সেটা করে সর্বনাশ করতে চাইছেন। এটা একটা বিশেষ সময়। তাই সকলকে সাবধানে থাকতেই বলব।

আরও পড়ুন-ত্রিপুরার বিপ্লবের বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লির দরবারে বিক্ষুব্ধরা

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...