Saturday, June 6, 2026

ওয়েইসি যোগে বিহারে তৃতীয় ফ্রন্ট, বাড়ছে বিজেপির ‘বি টিম’ সন্দেহ

Date:

Share post:

জাতীয় রাজনীতির আঙিনায় গোটা দেশের নজর এখন বিহার নির্বাচনের দিকে। নির্বাচন কমিশনের তরফে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষন প্রকাশ করার পর কোমর বেধে মাঠে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। নীতিশের দল জেডিইউ, বিজেপি ও এলজিপির পাশাপাশি সম্মুখ সমরে লালুপ্রসাদ যাদবের আরজেডির নেতৃত্বাধীন কংগ্রেস ও বেশকিছু বাম দল। এই সবকিছুর মাঝেই এবার বিহার রাজনীতিতে উদয় হল তৃতীয় ফ্রন্টের। মূলত বিহারের দলিত ও মুসলিম ভোটের কথা মাথায় রেখে এই তৃতীয় ফ্রন্ট গড়ে ফেললেন বিএসপি প্রধান মায়াবতী ও এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। নয়া এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে গ্র্যান্ড ডেমক্র্যাটিক সেকুলার ফ্রন্ট। বিএসপি, এআইএমআইএম-এর পাশাপাশি এই জোটে অংশ নিচ্ছে সমাজবাদী জনতা দল, এসবিএসপি সহ বেশ কয়েকটি ছোট দল। এই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে আরএলএসপি সুপ্রিমো তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহাকে। সদ্য তৈরি হওয়া এই তৃতীয় ফ্রন্ট বিহার রাজনীতিতে উস্কে দিচ্ছে নানান জল্পনা।

বিহার রাজনীতিকে মাথায় রেখে দীর্ঘদিন ধরেই বিহারকে পাখির চোখ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের এই নেতার আনাগোনা যত বেড়েছে ততই মুসলিম সংগঠনের মধ্যে প্রভাব বেড়েছে এআইএমআইএম-এর। সাম্প্রতিক উপনির্বাচনে একটি আসনও দখলে নিয়েছে তারা। নজর এখন বিহার শাসনের রাশ নিজেরর হাতে নেওয়া। সেই লক্ষ্যেই জাতিগত সমিকরনের কথা মাথায় রেখেই যে এই জোট তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ইউপিএ ও এনডিএ-র বিরুদ্ধে গড়ে ওঠা এই জোট যে আদতে বিজেপিকে সুবিধা করে দিতেই তৈরি হয়েছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফে দাবি করা হচ্ছে, এই তৃতীয় ফ্রন্ট বেশ বিপাকে ফেলতে চলেছে আরজেডির নেতৃত্বাধীন মহাজোটকে। কারণ বিহার রাজনীতিতে আরজেডির ভোটের খাতায় সর্বদাই বড় জায়গা নিয়ে থাকে মুসলিম ও দলিত ভোট। নয়া এই জোট সেখান থেকে বড় সংখ্যক ভোট নিজেদের অধিকারে নিয়ে নিতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের দাবি এই জোটের জেরে সবচেয়ে বেশি সুবিধা নেবে বিজেপি। কারণ দলিত ও মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে পুরোদমে তার সুবিধা পাবে বিজেপি।

আরও পড়ুন: দিলীপ-মুকুল-কৈলাশ-লকেটদের বিরুদ্ধে আইন ভাঙায় মামলা পুলিশের

তবে বিজেপি সুবিধা পেলেও চাপ বাড়বে নীতিশ কুমারের। কারণ নীতিশ কুমারের জেডিইউর ও বড় সংখ্যক ভোট এই দলিত ও মুসলিম। ফলে আসন্ন নির্বাচনে এই তৃতীয় ফ্রন্টের জেরে বিজেপি ছাড়া সব দলগুলির মধ্যে ব্যাপকভাবে ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই ঘটনায় এই তৃতীয় ফ্রন্টকে যথেষ্ট সন্দেহের চোখে দেখতে শুরু করেছে বিরোধীরা। যদিও কংগ্রেসের তরফে বহু আগেই আসাদউদ্দিন ওয়েইসির দলকে বিজেপির ‘বি টিম’ হিসাবে সন্দেহের নজরে দেখে কংগ্রেস। একাধিকবার এই ইস্যুতে প্রকাশ্য সমাবেশে এআইএমআইএমকে তোপও দেগেছে কংগ্রেস। স্বাভাবিক ভাবেই বিহার রাজনীতিতে তৃতীয় ফ্রন্টের এহেন সক্রিয়তা অতীতের ‘বি টিম’ জল্পনাকে আরও বেশি করে উস্কে দিচ্ছে।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...