Friday, April 3, 2026

বিজেপির নবান্ন অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার যুবনেতা প্রিয়াংশু পাণ্ডে

Date:

Share post:

বৃহস্পতিবার, বিজেপির নবান্ন অভিযানে অংশ নেওয়া যুব মোর্চার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, গন্ডগোল পাকানো এবং এলোপাথারি ইট-পাথর ছুঁড়ে পুলিশকে আঘাত করার জন্য অজ্ঞাত পরিচয় বিজেপি সমর্থকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন- মুকুলের সঙ্গে মুখোমুখি জেরা চেয়ে সিবিআইকে চিঠি কুণালের

এবার হিংসা ছড়ানোর অভিযোগে হাওড়ার যুব মোর্চার নেতা প্রিয়াংশু পান্ডেকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে প্রিয়াংশু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। তাকে গতকালই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। বলবিন্দর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল পাওয়া যায় নবান্ন অভিযানের দিন।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়ার বিএল নম্বর-৬’এর বাসিন্দা বলবিন্দর সিং এলাকায় বিজেপি সমর্থক হিসেবেই খ্যাত। তদন্তে পুলিশ জেনেছে, পঞ্জাবের ভাতিন্দার ক্যানাল কলোনির স্থায়ী বাসিন্দা বলবিন্দরের আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স হয়েছে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলা থেকে। অস্ত্রটি ওই জেলার বাইরে বহন করা বেআইনি।

যুবমোর্চা নেতা প্রিয়াংশু পাণ্ডে, তার দেহরক্ষী বলবিন্দর সিং-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, শুক্রবার তাদের আদালতে পেশ করা হয়। জানা যাচ্ছে, ধৃত বিজেপি যুবনেতা ও তার সঙ্গীদের পুলিশ হেফাজত চাওয়া হতে পারে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...