Friday, April 3, 2026

উগ্র হিন্দুত্ববাদী এই তেজস্বী যাদবের বেলাগাম মন্তব্যে আরবের সঙ্গে সম্পর্ক ভাঙতে বসেছিল!

Date:

Share post:

“ধর্মরক্ষার জন্য হিন্দুদের হাতে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ একান্ত জরুরি।”

“৯৫% শতাংশ আরব মহিলারা গত কয়েকশো বছরে যৌনতৃপ্তি পাননি।”

“দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সচেতন না হলে মুঘল রাজ আর খুব বেশি দূরে নয়।”

এসব বক্তব্য কার জানেন কি? বৃহস্পতিবার রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে পাশে নিয়ে মিছিলে যিনি হাঁটলেন সেই যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর। বেচাল মন্তব্য, সংখ্যালঘুদের হেয় করা, হিন্দু রাষ্ট্রের কথা সরাসরি বলা, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে এমনিতেই এই তরুণ কুখ্যাত। এই রাজ্যে এসে বিতর্ক তৈরি না করলেও আগামী দিনে বিতর্ক তৈরির সব রাস্তা খুলে রেখে গিয়েছেন।

বেঙ্গালুরুতে জন্ম তেজস্বীর। ১৯৯০তে, অর্থাৎ এখন বয়স ঠিক ৩০। বাবা ছিলেন আইএএস অফিসার, মা স্কুল শিক্ষিকা। তেজস্বী কর্নাটকী সঙ্গীত দারুণ পরিবেশন করেন। চাইলে পেশাদার গায়কও হতে পারতেন। ইতিহাস পড়তে ভালবাসেন। আর সেই ইতিহাসকে হিন্দুত্বের ইতিহাসে পরিণত করার বেনজির চেষ্টা। কেন একথা বলছি? শুনুন তাহলে দক্ষিণ বেঙ্গালুরুর এই তরুণ সাংসদের তৈরি করা বিতর্ক—

২০১৮ সালে বিজেপি কর্নাটকের জয়নগর বিধানসভার ভোটে কংগ্রেসের কাছে হেরে গেলে তেজস্বী বলেন, মুসলিম ভোট এক হয়ে যাওয়ার কারণে এই হার। এবার বিজেপিকে হিন্দু দলে পরিণত করতে হবে।

একবার তেজস্বী এমন ট্যুইট করেন যে সেই কারণে ভারতের সঙ্গে আরবের সম্পর্ক প্রায় লাটে ওঠার জোগাড় হয়। ২০১৫ সালে তেজস্বী আরব বসন্ত নিয়ে বক্তব্য রাখেন। একটি ট্যুইটও করেন। ৫বছর পর ফের ট্যুইট সামনে আসে। ওই ট্যুইটে তেজস্বী পাকিস্তান জাত কানাডার লেখক তারিক ফতাহকে উদ্দেশ্য করে লেখেন, ৯৫% আরব মহিলা গত কয়েকশো বছরে কখনও যৌন তৃপ্তি পাননি। পরে দলের চাপেই তেজস্বীকে সেই ট্যুইট মুছতে হয়। নইলে আরব দেশ থেকে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার প্রভূত সম্ভাবনা ছিল।

এই বছরেই হামবুর্গে স্টার্ট আপ সম্মেলনে স্পিকার হিসাবে আমন্ত্রণ জানানো হয়। জার্মানির প্রবাসী ভারতীয়রা কনস্যুলেট জেনারেলকে জানান, বক্তার তালিকা হতাশ করেছে। উগ্র হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক রাজনীতির সমর্থক কেন তালিকায়?

সিএএ বা এনআরসি বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করতেই কু-শব্দ ব্যবহার করেন প্রকাশ্যে।

সাংসদ হওয়ার পর বিজেপি সরকারের নির্দেশে ১২১টি ট্যুইট মুছতে হয় তেজস্বী। তেজস্বী সুবক্তা হলেও আসলে যে উগ্র হিন্দুত্ববাদীদের তিনি সমার্থক তা বলার অপেক্ষা রাখে না। আর সেটা যে দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য বিরাট বাধা তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-বিজেপির ‘নবান্ন অভিযানে’ আগ্নেয়াস্ত্র- সহ ধৃত যুবক তেজস্বী সূর্যর ‘সঙ্গী’

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...