Wednesday, March 11, 2026

মহামারি আবহে উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানোর প্রস্তাব শিক্ষা সংসদের

Date:

Share post:

মাধ্যমিকের পর এবার কমতে পারে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সূত্রের খবর, শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে সিলেবাস কমিটি এবং শিক্ষা দফতরে। জানা গিয়েছে ওই প্রস্তাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে, প্রত্যেকটি বিষয়ে অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হোক। মূলত গত বছর যে অংশ থেকে প্রশ্ন এসেছে সেই অংশের সিলেবাস কমানোর কথা জানিয়েছে সংসদ।

ইতিমধ্যেই মাধ্যমিকের সিলেবাস কাটছাঁটের ভাবনা শুরু হয়েছে। মার্চ মাস পর্যন্ত যে ক্লাস হয়েছে তাতে সিলেবাস শেষ হয়েছে ৩৫ শতাংশ বা তারও কম। জানা গিয়েছে, মাধ্যমিকের সিলেবাস কমানোর খসড়া প্রস্তাব জমা পড়েছে স্কুল শিক্ষা দফতরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীলমোহর দিলেই সিলেবাস কমানোর তোড়জোড় শুরু হবে।

অন্যদিকে, চলতি বছর একাদশ শ্রেণীতে প্রত্যেককে পাশ করিয়ে দেওয়া হয়। লকডাউনের জেরে যে পরীক্ষা স্থগিত হয়ে যায় সেই পরীক্ষা নেয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলেও, স্কুলে ক্লাস হয়নি ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। অন্যদিকে এখনই বলা যাচ্ছে না তবে স্কুল শুরু হবে। স্কুল শুরু হলেও ১০০ শতাংশ সিলেবাস শেষ হবে তাও নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। সবদিক বিবেচনা করে তাই সিলেবাস কমানোর প্রস্তাব দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন:স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে ধুন্ধুমার কাণ্ড পান্ডুয়া, হুগলিতে

 

spot_img

Related articles

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...