Tuesday, June 16, 2026

হাসপাতালেই প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ চলছে লালুপ্রসাদের, তুমুল বিতর্ক

Date:

Share post:

দীর্ঘদিন পর এই প্রথম ভোট ময়দানে নেই তিনি৷
পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ প্রমানিত হওয়ায় এই মুহুর্তে জেলবন্দি তিনি৷ কিন্তু এতেও রোখা যায়নি তাঁকে৷

জেল হাসপাতালে বসেই আসন্ন বিধানসভা নির্বাচনের দলের ঘুঁটি সাজাচ্ছেন বিহারের এক সময়ের ‘মসিহা’ লালুপ্রসাদ যাদব। এই মুহুর্তে রাঁচির রিমস হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই, তাঁর দল RJD-র প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছেন লালু৷

বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই নড়াচড়া শুরু হয়েছে। সূত্রের খবর, বিহার নির্বাচনে প্রার্থী হতে চেয়ে শুধুমাত্র লালুর কাছে প্রায় ৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে। সেসব ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করছেন তিনি। তার ভিত্তিতেই গত বুধবার RJD প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে ৪২ জনের নাম রয়েছে। বিহার নির্বাচনে JDU-বিজেপি জোটকে টেক্কা দিতে কংগ্রেস ও বামেদের সঙ্গে এবার RJD হাত মিলিয়েছে৷ রাজনৈতিক মহলের অভিমত, ছেলে তেজস্বী যাদব দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু, রিমোট আছে সেই লালুর হাতেই। তাই জোট থেকে প্রার্থী নির্বাচন, সবই চলছে তাঁর নির্দেশেই।

এদিকে জেলে বসেই লালুর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা। তাঁদের প্রশ্ন, একজন বন্দি কীভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন বা এ ধরনের ইন্টারভিউ নিচ্ছেন? অভিযোগ, লালু ঝাড়খণ্ডের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই রাজ্যে সরকারে রয়েছে JMM-কংগ্রেস জোট। বিহারেও লালুর দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভায় লড়ছে। তাই লালুকে সুবিধা দেওয়া হচ্ছে আইনের তোয়াক্কা না করেই৷ গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও।

এদিকে জানা গিয়েছে, সীতামারি জেলার সোনবর্সা ব্লকের রাজসিংঘহিনী পঞ্চায়েতের প্রধান রিতু জয়সওয়ালকে RJD তুরুপের তাস করেছে। পঞ্চায়েত প্রধান হিসেবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন রিতু জয়সওয়াল। এবারের ভোটে এক IAS আধিকারিকের এই স্ত্রীকে টিকিট দিচ্ছে লালুর দল।

অন্যদিকে, ভোটের টিকিট দেওয়া নিয়ে গোষ্ঠী কোন্দলে নাজেহাল বিজেপি। টিকিট না পেয়ে অনেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল। তিনি বলেছেন, ১২ তারিখের মধ্যে সমস্ত মনোমালিন্য মিটিয়ে ফিরে আসুন। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই টিকিট না পেয়ে ‘নির্দল’ হিসেবে লড়ার কথা ঘোষণা করে দিয়েছেন বিজেপি নেত্রী সঙ্গীতা সিং। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন জেডিইউ নেতা নীরজ ঝা-ও। মোটের উপর, শাসক দুই দলের কলহের ফলে প্রাথী বাছাইয়ে কিছুটা এগিয়েই আছে RJD- কংগ্রেস।

আরও পড়ুন:রাজস্থানের পর এবার যোগীরাজ্য, গুলিবিদ্ধ পুরোহিত

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...