Tuesday, June 23, 2026

রাজস্থানের পর এবার যোগীরাজ্য, গুলিবিদ্ধ পুরোহিত

Date:

Share post:

রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ। খোদ যোগী আদিত্যনাথ এর রাজ্যে পুরোহিতের ওপর আক্রমণের ঘটনা ঘটল। উত্তরপ্রদেশের গন্ডায় পুরোহিতকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। আহত পুরোহিত সম্রাট দাস চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে, সম্রাট দাস স্থানীয় রাম জানকী মন্দিরের পুরোহিত। মন্দিরের জমি এবং সম্পত্তি নিয়ে শনিবার দু’পক্ষের বচসা হয়। সেই বচসা থেকেই হাতাহাতি শুরু হয়। শেষমেষ গুলি করা হয় পুরোহিতকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, রাজস্থানে গায়ে পেট্রোল ঢেলে প্রবীণ পুরোহিতকে জীবন্ত জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনা রাজস্থানের করোলি জেলার বুকনা গ্রামে। এখানেও নেপথ্যে জমি নিয়ে বিবাদ। জমি মাফিয়াদেরর নজর পড়েছিল ৫০ বছরের প্রাচীন মন্দিরের উপর। আর সেই জমি রক্ষা করতে এগিয়ে যান মন্দিরের প্রবীণ পুরোহিত বাবুলাল। বাধা দেওয়ায় তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। হাসপাতালে ভর্তি করা হলেও শেষমেষ বাঁচানো যায়নি বাবুলালকে।

আরও পড়ুন:জমি বিবাদ নিয়ে পুড়িয়ে মারা হল পুরোহিতকে, নাম উল্লেখ করলেন দুষ্কৃতীদের

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...