Tuesday, June 23, 2026

হাথরাসের পর… গণধর্ষণ করে মা-ছেলেকে বেঁধে ফেলা হলো নদীতে

Date:

Share post:

হাথরাস, রাজস্থান, ঝাড়খণ্ডের পর এবার বিহারের বক্সার জেলার ওঝা বারাও গ্রাম। এবার নারকীয়তার চরম সীমায় পৌঁছাল ধর্ষণকারীরা। গণধর্ষণের পর নির্যাতিতা আর তার ৫ বছরের সন্তানকে একসঙ্গে বেঁধে ফেলা হলো খরস্রোতা নদীতে। নির্যাতিতা বেঁচে গেলেও মারা গেল সন্তান।

কী হয়েছিল? ছেলেকে সঙ্গে নিয়ে ওই মহিলা ব্যাঙ্কে যাচ্ছিলেন। রাস্তার মাঝেই মা-ছেলেকে বাধা দেয় দুষ্কৃতীরা। রাস্তা থেকে তুলে নিয়ে যায়। অপহরণ করে মহিলাকে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই তাকে একের পর এক দুষ্কৃতী ধর্ষণ করে। নারকীয় অত্যাচারে জ্ঞান হারান মহিলা। মারা গিয়েছে ভেবে মা-ছেলেকে দড়িতে বেঁধে নদীতে ছুড়ে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নির্যাতিতা বেঁচে গেলেও বাঁচানো যায়নি তার সন্তানকে।

মহিলার স্বামী অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে তল্লাশি চলছে। এক ব্যক্তিকে গ্রেফতার করলেও এখনও মূল অভিযুক্ত অধরা। অভিযুক্তদের রাজনৈতিক লোকজন গা ঢাকা দিতে সাহায্য করছে বলে অভিযোগ।

আরও পড়ুন-জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া কিশোর ধৃত গুজরাতে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...